ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বাংলাদেশের জার্সিতে নতুন অধ্যায়, সিলেটে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 395

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় দলে খেলার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোলেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি অবতরণ করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। তার সঙ্গেই এসেছেন পরিবারের সদস্যরা।

বিমানবন্দরে হামজাকে এক নজর দেখার জন্য উপচে পড়া ভিড়। ফুটবলপ্রেমীরা তাকে স্বাগত জানাতে হাজির হয়েছেন, হাতে ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন অনেকে। সংবাদকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভিড় সামলাতে নিরাপত্তা বাহিনীকে রাখতে হয়েছে বাড়তি সতর্কতা।

আরও পড়ুন  সিলেট থেকে বিএনপির সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র

জাতীয় দলের নতুন তারকাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির একটি দল বিমানবন্দরে উপস্থিত ছিল। সেখান থেকে সরাসরি হবিগঞ্জের নিজ বাড়িতে যাবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। বাফুফের পক্ষ থেকে সেখানে কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও, তার নিরাপত্তায় বিশেষ টিম থাকবে সার্বক্ষণিক।

বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় আছেন হামজা চৌধুরী। শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে এই ম্যাচের জন্য হামজাকে রেখেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

হামজা চৌধুরীর ফুটবল যাত্রা শুরু ইংল্যান্ডে। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। লেস্টার সিটির যুব দল থেকে উঠে এসে ক্লাবটির সিনিয়র দলে খেলেছেন দীর্ঘদিন। বার্টন অ্যালবিয়ন ও ওয়াটফোর্ডের হয়েও ধারে খেলেছেন তিনি। বর্তমানে তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে।

বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন হামজা। তার আগমন দেশের ফুটবলে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন দেখার অপেক্ষা, লাল-সবুজের জার্সিতে কেমন পারফর্ম করেন এই ইংল্যান্ড-প্রবাসী মিডফিল্ডার।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের জার্সিতে নতুন অধ্যায়, সিলেটে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী

আপডেট সময় ০১:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বাংলাদেশের জাতীয় দলে খেলার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোলেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি অবতরণ করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। তার সঙ্গেই এসেছেন পরিবারের সদস্যরা।

বিমানবন্দরে হামজাকে এক নজর দেখার জন্য উপচে পড়া ভিড়। ফুটবলপ্রেমীরা তাকে স্বাগত জানাতে হাজির হয়েছেন, হাতে ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন অনেকে। সংবাদকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভিড় সামলাতে নিরাপত্তা বাহিনীকে রাখতে হয়েছে বাড়তি সতর্কতা।

আরও পড়ুন  সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০