ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 475

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। আগামীকাল (বুধবার) তিনি শপথ গ্রহণ করবেন।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আরও পড়ুন  শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

প্রেসসচিব জানান, অধ্যাপক আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। আগামীকাল তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।”

বর্তমান শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ একসঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, যার মধ্যে রয়েছে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়। প্রেসসচিব জানান, অধ্যাপক মাহমুদ দীর্ঘদিন ধরেই পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন এবং তার ওপর কর্মব্যস্ততা বেড়ে গেছে। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্যই অধ্যাপক আবরারকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হচ্ছে।

সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে অধ্যাপক আবরারের অন্তর্ভুক্তি শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত কার্যক্রমে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে, তার একাডেমিক অভিজ্ঞতা শিক্ষা খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার

আপডেট সময় ০৫:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। আগামীকাল (বুধবার) তিনি শপথ গ্রহণ করবেন।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী