ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন জিয়াউদ্দিন আহমেদ ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে সরে এসেছেন শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর নেতানিয়াহুকে বাদ দিয়েই সরকার গঠনের ইচ্ছা আইজেনকোটের ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মোহাম্মদপুরে গ্রেপ্তার ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে নিহত ৩ রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয় বার্সেলোনার শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী এনআইডি সংশোধনের নামে অনলাইনে জালিয়াতি, সচেতন থাকার পরামর্শ

ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেছেন তাঁর বাবা মো. ইদ্রিস মৃধা। নোটারি পাবলিকের মাধ্যমে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি।

গত ২৬ নভেম্বর বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ সংক্রান্ত অঙ্গীকারনামা সম্পন্ন করা হয়। তবে রোববার (২৯ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

নোটারি পাবলিকের অঙ্গীকারনামায় ইদ্রিস মৃধা উল্লেখ করেন, তাঁর ছেলে রাহাত মৃধা একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত। রাজনীতি থেকে সরে আসতে একাধিকবার নিষেধ করা হলেও ছেলে তাঁর কথা শোনেননি। বরং এ নিয়ে তাঁর ওপর ক্ষিপ্ত হয়েছেন। নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা বিবেচনা করে ছেলেকে ত্যাজ্য করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন  ঘুমন্ত ছেলেকে হত্যার পর ৯৯৯-এ বাবার ফোন

ইদ্রিস মৃধা বলেন, ‘আমার ছেলে অবাধ্য হওয়ায় তাকে আইনগতভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই অঙ্গীকারনামার মাধ্যমে তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’

রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বাবার এমন সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমার পরিবার আমাকে ত্যাজ্য ঘোষণা করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে বাকিটা জীবন চলতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও এতে আমার কোনো সমস্যা নেই।’

নিউজটি শেয়ার করুন

ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

আপডেট সময় ১২:১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬