আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- আপডেট সময় ১১:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 35
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই কারণে তাঁর থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল।
বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরের পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।
এর আগে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।






















