ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বিগত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 39

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনীতির শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, ওই সময়ে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করে দেওয়া এবং ব্যাপক অর্থপাচারের কারণে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রের মধ্যে ঠেলে দেওয়া হয়।

আরও পড়ুন  রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

তিনি বলেন, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা।

দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি জানান, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।

তিনি বলেন, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক সংকট নিরূপণে ঋণ শ্রেণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত প্রক্রিয়ায় বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।

দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছ হিসাব নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলন উদ্বোধনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সেই ঐতিহ্যকে আরও শক্তিশালী করেন।

নিউজটি শেয়ার করুন

বিগত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনীতির শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, ওই সময়ে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করে দেওয়া এবং ব্যাপক অর্থপাচারের কারণে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রের মধ্যে ঠেলে দেওয়া হয়।

আরও পড়ুন  গণমাধ্যম বাঁচলেই গণতন্ত্র বাঁচবে: রাষ্ট্রপতি