ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা শুধু জিও ব্যাগে ভাঙন ঠেকানো সম্ভব নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী ঋণের সুদ ও ব্যবসার ব্যয় কমাতে ৬ হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সীমান্তের এপারে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার সুস্থতার প্রমাণে প্রচার করা অডিওটি পুরোনো, মুছে দিল আ.লীগ দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন ফজলুর রহমান: দুদু মারা গেলেন অস্ট্রেলীয় রেসলার ব্রনসন রিড ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী অক্সফোর্ডে বিনা খরচে মাস্টার্স ও এমবিএ করার সুযোগ

শুধু জিও ব্যাগে ভাঙন ঠেকানো সম্ভব নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকায় নদীভাঙন রোধ ও জনবসতি রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো সম্ভব নয়। এ জন্য প্রয়োজন যথাযথ সমীক্ষা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধান বের করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রমজাইপুর এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে সমন্বিত নীতিমালা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, দেড় মাস আগে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমানে রমজাইপুরে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে জিও ব্যাগ ফেলার পরও সেখানে ভাঙন অব্যাহত রয়েছে। নদীর পাড়ের ভাঙন অনেকটা সোজা ও খাড়া হওয়ায় তা প্রতিরোধ করা সহজ হচ্ছে না। এ কারণে বিস্তারিত সমীক্ষার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, নদীর বাঁক কীভাবে সংশোধন বা সোজা করা যায়, সেটিও সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীর বাঁকের কারণে সৃষ্ট স্রোতের আঘাতে বিপরীত পাড়েও ভাঙন দেখা দিচ্ছে।

শেখ ফরিদুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ওই এলাকায় খননকাজ করছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে। এর মাধ্যমে এলাকার মানুষকে নদীভাঙনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হবে।

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ভাঙনে মানুষের বসতবাড়ি ও কৃষিজমি বিলীন হচ্ছে। অনেকেই কর্মহীন হয়ে পড়ছেন, কেউ কেউ উদ্বাস্তু হচ্ছেন। তাঁদের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব। এ বিষয়ে সরকারকে অবহিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা প্রয়োজন।

তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা সম্পন্ন করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে সেটির ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, রায়েন্দা উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং ভূটিয়ামারী উপসহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা।

এ সময় প্রতিমন্ত্রী নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন

শুধু জিও ব্যাগে ভাঙন ঠেকানো সম্ভব নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকায় নদীভাঙন রোধ ও জনবসতি রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো সম্ভব নয়। এ জন্য প্রয়োজন যথাযথ সমীক্ষা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধান বের করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রমজাইপুর এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  ধর্মের নামে সন্ত্রাসবাদকে সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী