ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ
স্বরাষ্ট্র উপদেষ্টা 

অপারেশন ডেভিল হান্ট চলবেই, যতদিন ডেভিল থাকবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 372

ছবি সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধ নির্মূলে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো হচ্ছে, এটি চলবে যতদিন পর্যন্ত অপরাধীদের অস্তিত্ব থাকবে।”

তিনি বলেন, “দেশ থেকে দুর্নীতি সমূলে বিনাশ করতে হবে, অন্যথায় জাতীয় অগ্রগতি থমকে যাবে।” জেলা প্রশাসকদের দুর্নীতি রোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন  শাসনের পথে র‍্যাবকে নতুন উদ্যমে এগিয়ে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জেলা প্রশাসকরা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন। পাশাপাশি, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ বাড়ানোর প্রস্তাবও এসেছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে জনবল বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, “গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) জনবল বাড়ানোর দাবি জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। এসব বিষয় নিয়ে আজকের সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে এবং করণীয় ঠিক করা হচ্ছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে জানান, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো ধরনের ছাড় দেবে না। “অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং জনগণের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে,” বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা 

অপারেশন ডেভিল হান্ট চলবেই, যতদিন ডেভিল থাকবে

আপডেট সময় ০৫:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধ নির্মূলে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো হচ্ছে, এটি চলবে যতদিন পর্যন্ত অপরাধীদের অস্তিত্ব থাকবে।”

তিনি বলেন, “দেশ থেকে দুর্নীতি সমূলে বিনাশ করতে হবে, অন্যথায় জাতীয় অগ্রগতি থমকে যাবে।” জেলা প্রশাসকদের দুর্নীতি রোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন  সীমান্ত হত্যার প্রতিবাদে প্রতিবেশী দেশকে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার, বিজিবির জন্য নতুন নির্দেশনা