ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 16

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা এই আন্দোলন শুরু করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম রমযান আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের ছাত্র।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার উদ্দেশ্যে বিশমাইল এলাকা থেকে একটি রিকশায় ওঠেন রমযান। সে সময় অজ্ঞাত এক ব্যক্তি রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করতে গেলে সেটি গিয়ে রমযানের গায়ে লাগে। এর কারণ জানতে চাইলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে রমযানকে দফায় দফায় মারধর করেন। এমনকি ঘটনার প্রতিবাদ জানানোয় তাঁকে একটি কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন  মজুরি ৩০ হাজারের দাবিতে মিরপুরে শ্রমিকদের অবরোধ

এ ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা জড়ো হয়ে ডেইরি গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম জানান, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি প্রশাসনের সহানুভূতি রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করার কাজ চলছে এবং সমস্যা সমাধানে প্রশাসনের একটি দল কাজ শুরু করেছে।

অন্যদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিশমাইল এলাকায় জাবির এক শিক্ষার্থীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিষয়টি মীমাংসা করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১০:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬