ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

উল্লাপাড়ায় বাস-সিএনজি সংঘর্ষে চালক ও যাত্রী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশাটির চালক মোন্নাফ হোসেন এবং যাত্রী চন্দন পাল। বুধবার (২৫ নভেম্বর) রাত আটটার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোন্নাফ হোসেন ও চন্দন পাল উভয়েই উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উল্লাপাড়া থেকে শাহজাদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘সি-লাইন’ পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। পাবনা থেকে ছেড়ে আসা বাসটির ধাক্কায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন  পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় ৭০ সন্ত্রাসীর নিহতের দাবি ভারতের

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করার পাশাপাশি এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে এবং আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

উল্লাপাড়ায় বাস-সিএনজি সংঘর্ষে চালক ও যাত্রী নিহত

আপডেট সময় ১০:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশাটির চালক মোন্নাফ হোসেন এবং যাত্রী চন্দন পাল। বুধবার (২৫ নভেম্বর) রাত আটটার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোন্নাফ হোসেন ও চন্দন পাল উভয়েই উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উল্লাপাড়া থেকে শাহজাদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘সি-লাইন’ পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। পাবনা থেকে ছেড়ে আসা বাসটির ধাক্কায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন  ‘সিলেটে দুই বাসের সং/ঘ/র্ষে নি/হ/তদের পরিবার পাবে ৫ লাখ করে টাকা’