ঢাকা ১২:২০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

মজুরি ৩০ হাজারের দাবিতে মিরপুরে শ্রমিকদের অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্বরে জড়ো হয়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধের কারণে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প সড়কে যানবাহন ঘুরিয়ে দিয়ে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে মিরপুর ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন  মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২ জন বিমানবাহিনীর সদস্য

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল হক বকশী। তিনি বলেন, পোশাক শ্রমিকরা রোববারও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার মিরপুরের বিভিন্ন সড়কে প্রায় পাঁচ ঘণ্টা করে অবরোধ কর্মসূচি পালন করেন পোশাক শ্রমিকরা। সেসব কর্মসূচিতেও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তারা।

শনিবারের অবরোধ শেষে বিভিন্ন পোশাক কারখানা ও শপিং মলে ভাঙচুরের ঘটনাও ঘটে।

নিউজটি শেয়ার করুন

মজুরি ৩০ হাজারের দাবিতে মিরপুরে শ্রমিকদের অবরোধ

আপডেট সময় ১১:১৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্বরে জড়ো হয়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধের কারণে মিরপুর-১০ গোলচত্বর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প সড়কে যানবাহন ঘুরিয়ে দিয়ে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে মিরপুর ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন  মানিকগঞ্জে শ্রমিকদের অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট