ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :

রূপপুর থেকে ৩০ ঘণ্টায় বিদ্যুৎ সরবরাহ, আয় ৭ কোটি টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট ক্ষমতায় মোট ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি। পরীক্ষামূলক এই বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির আরও অগ্রগতি হয়েছে বলে মনে করছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ সময় ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

আরও পড়ুন  রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে সরবরাহ কার্যক্রম প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত রাখা হয়।

প্রকল্পসংশ্লিষ্টরা এ অর্জনকে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তাদের মতে, এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের সময় বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) জানিয়েছে, এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

তিনি বলেন, এ অর্জন এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

রূপপুর থেকে ৩০ ঘণ্টায় বিদ্যুৎ সরবরাহ, আয় ৭ কোটি টাকা

আপডেট সময় ১০:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট ক্ষমতায় মোট ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি। পরীক্ষামূলক এই বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির আরও অগ্রগতি হয়েছে বলে মনে করছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ সময় ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

আরও পড়ুন  রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান