শিরোনাম :
দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 19
খুলনার দৌলতপুর থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। মাথা ও বুকে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হালিম দৌলতপুরের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।






















