ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 626

ছবি সংগৃহীত

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান (৪০) ও এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন (১৮)। বুধবার (২৫ জুন) বেলা পৌনে ১১টার দিকে শহরের অদূরে বন বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী ছিলেন। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে। তিনি মৃত হাসান আলীর ছেলে। অপর নিহত আকমল হোসেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার পৈত্রিক নিবাস সদর উপজেলার বুড়িপোতা গ্রামে হলেও লেখাপড়ার সুবাদে তিনি শহরের শেখপাড়া এলাকায় নানা বাড়িতে বসবাস করছিলেন।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৯৩, আহত শতাধিক

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে গাংনী অফিসে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে শহরের দিকে যাচ্ছিলেন আকমল হোসেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এবং নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, “মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলগুলোও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। বিশেষ করে একজন সরকারি প্রকৌশলী ও একজন তরুণ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও বেদনার ছাপ স্পষ্ট।

নিউজটি শেয়ার করুন

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় ০৬:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান (৪০) ও এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন (১৮)। বুধবার (২৫ জুন) বেলা পৌনে ১১টার দিকে শহরের অদূরে বন বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী ছিলেন। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে। তিনি মৃত হাসান আলীর ছেলে। অপর নিহত আকমল হোসেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার পৈত্রিক নিবাস সদর উপজেলার বুড়িপোতা গ্রামে হলেও লেখাপড়ার সুবাদে তিনি শহরের শেখপাড়া এলাকায় নানা বাড়িতে বসবাস করছিলেন।

আরও পড়ুন  গাছের ডালে চাপা পড়ে র‍্যাব সদস্য নিহত গাইবান্ধায়