ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ দেখানো হয়েছে, যেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সামনে আনা হয়েছে। বাহিনীর দাবি অনুযায়ী, এই নতুন ব্যবস্থার মাধ্যমে একযোগে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে।

ধারণা করা হচ্ছে, উন্মোচিত এই ব্যবস্থাটি ইরানের পুরোনো ডুয়াল-লঞ্চার ব্যবস্থার চেয়ে বেশি আধুনিক। পূর্বের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়ার সুবিধা ছিল।

আরও পড়ুন  ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের উদ্যোগ

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, তরল জ্বালানি তুলনামূলক বেশি কার্যকর; এর ব্যবহারে ক্ষেপণাস্ত্রের গতি ও পথ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি হয়।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভির দাবি, এর ফলে তাদের সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মুসাভি বলেন, ‘আমাদের কৌশলগত কাঠামোতে আমরা “অপ্রত্যাশিত চমক” ও উচ্চ সক্ষমতা যুক্ত করতে পেরেছি।’

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র খাড়া বা উল্লম্বভাবে নিক্ষেপ করা হয় এবং গতি নিয়ন্ত্রণের সুবিধা থাকায় প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে এটি সহায়ক হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে যে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ও নিশানায় আঘাত হানার নির্ভুলতা বেড়েছে; পাশাপাশি যুক্তরাষ্ট্রের জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ছাড়াই পথ চলার সক্ষমতা অর্জন করেছে এগুলো।

শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। ওই সময় প্রচারিত দৃশ্যে কয়েক কিলোমিটার বিস্তৃত সুড়ঙ্গের ভেতর অসংখ্য ক্ষেপণাস্ত্র ও লঞ্চারযান দেখা গেলেও ভিডিওটি কবে রেকর্ড করা হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান

আপডেট সময় ১১:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ দেখানো হয়েছে, যেখানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সামনে আনা হয়েছে। বাহিনীর দাবি অনুযায়ী, এই নতুন ব্যবস্থার মাধ্যমে একযোগে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে।

ধারণা করা হচ্ছে, উন্মোচিত এই ব্যবস্থাটি ইরানের পুরোনো ডুয়াল-লঞ্চার ব্যবস্থার চেয়ে বেশি আধুনিক। পূর্বের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়ার সুবিধা ছিল।

আরও পড়ুন  ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ব্যাপক নিষেধাজ্ঞা