ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম সাদিক কায়েমের বাড়িতে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস ভারতে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

নিছক শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো বিভাগ না খোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা খাতে বরাদ্দকৃত বাজেটের অর্থের অপচয় আর মেনে নেওয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  প্রথমবারের মতো আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে দামেস্ক বিশ্ববিদ্যালয়

কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বর্তমান শ্রমবাজারের প্রকৃত চাহিদা ও প্রয়োজনীয়তা যাচাই না করে কোনো বিভাগ চালু করা সমীচীন নয়। কোনো পরিকল্পনা ছাড়া কেবল বিভাগ খোলার জন্য খুললে তা শিক্ষার্থীদের ক্যারিয়ারে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না। বরং উচ্চশিক্ষা শেষ করার পর তরুণরা যদি কাজের সুযোগ না পায়, তবে বিশ্ববিদ্যালয়গুলো ‘বেকার তৈরির কারখানায়’ পরিণত হবে বলে তিনি সতর্ক করেন।

নতুন বিভাগ খোলার চেয়ে চলমান বিভাগগুলোর গুণগত মানোন্নয়নের তাগিদ দিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে বেশি মনোযোগী হতে হবে। দেশের কোন খাতে কী পরিমাণ দক্ষ জনশক্তির প্রয়োজন, তা নিরূপণ করেই উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো উচিত।

বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট পুরোপুরি দূর করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও তৎপর হওয়ার নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট সময় ০৯:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

নিছক শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো বিভাগ না খোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা খাতে বরাদ্দকৃত বাজেটের অর্থের অপচয় আর মেনে নেওয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  সোহাগ হত্যা: নৃশংসতার প্রতিবাদে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো