ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম সাদিক কায়েমের বাড়িতে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস ভারতে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে কোণঠাসা করতে অর্থনৈতিক ও সামরিক কৌশলে এগোচ্ছে চীন: মার্কিন প্রতিবেদন নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

দুই বছরের সর্বনিম্নে নেমে ঘুরে দাঁড়াল বিটকয়েন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 40

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে টানা দরপতনের ধাক্কায় দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল বিটকয়েনের দাম। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে দরপতন, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা এবং রাজনৈতিক অনিশ্চয়তা ঘিরে উদ্বেগের কারণে চাপের মুখে পড়েছে ক্রিপ্টোকারেন্সি বাজার।

শনিবার (২১ নভেম্বর) দিনের শুরুতে বিটকয়েনের মূল্য কমে ৫৫ হাজার ২৫১ ডলার ৬০ সেন্টে নেমে আসে। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল মুদ্রাটির সর্বনিম্ন দর। তবে এই পতনের পর বাজারে ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যায়। একপর্যায়ে বিটকয়েনের দাম ৮ শতাংশের বেশি বেড়ে প্রায় ৫৯ হাজার ৯৫২ ডলারে পৌঁছায়।

এর আগের দিন শুক্রবারও বিটকয়েনের বাজারমূল্যে উল্লেখযোগ্য পতন ঘটে। সেদিন মুদ্রাটির দাম ৫ দশমিক ১০ শতাংশ কমে ৫৫ হাজার ৮৩০ ডলারে দাঁড়ায়। এর আগে একই দিনে আরও ৩ দশমিক ৫৭ শতাংশ দরপতনে বিটকয়েনের মূল্য ৫৬ হাজার ৮১৩ ডলার ৬৮ সেন্টে নেমেছিল।

আরও পড়ুন  ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে স্বস্তি, তেলের দামে বড় পতন

সাম্প্রতিক সময়ে কয়েক দফা লেনদেনে ক্রিপ্টো বাজারে অস্থিরতা আরও বেড়েছে। এআই অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া নিয়ে কয়েক সপ্তাহ ধরে উদ্বেগ চলছে। পাশাপাশি ঋণের ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর সম্ভাব্য নিয়ন্ত্রক পরিবর্তন নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের বিদায়ের প্রভাবও বাজারের ওপর চাপ সৃষ্টি করেছে। সব মিলিয়ে প্রযুক্তি ও ক্রিপ্টো খাতের বিনিয়োগে ঝুঁকি নিয়ে নতুন করে সতর্ক অবস্থান নিচ্ছেন বিনিয়োগকারীরা।

নিউজটি শেয়ার করুন

দুই বছরের সর্বনিম্নে নেমে ঘুরে দাঁড়াল বিটকয়েন

আপডেট সময় ১১:০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে টানা দরপতনের ধাক্কায় দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল বিটকয়েনের দাম। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে দরপতন, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা এবং রাজনৈতিক অনিশ্চয়তা ঘিরে উদ্বেগের কারণে চাপের মুখে পড়েছে ক্রিপ্টোকারেন্সি বাজার।

শনিবার (২১ নভেম্বর) দিনের শুরুতে বিটকয়েনের মূল্য কমে ৫৫ হাজার ২৫১ ডলার ৬০ সেন্টে নেমে আসে। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল মুদ্রাটির সর্বনিম্ন দর। তবে এই পতনের পর বাজারে ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যায়। একপর্যায়ে বিটকয়েনের দাম ৮ শতাংশের বেশি বেড়ে প্রায় ৫৯ হাজার ৯৫২ ডলারে পৌঁছায়।

এর আগের দিন শুক্রবারও বিটকয়েনের বাজারমূল্যে উল্লেখযোগ্য পতন ঘটে। সেদিন মুদ্রাটির দাম ৫ দশমিক ১০ শতাংশ কমে ৫৫ হাজার ৮৩০ ডলারে দাঁড়ায়। এর আগে একই দিনে আরও ৩ দশমিক ৫৭ শতাংশ দরপতনে বিটকয়েনের মূল্য ৫৬ হাজার ৮১৩ ডলার ৬৮ সেন্টে নেমেছিল।

আরও পড়ুন  চীনের শুল্ক শিথিলতায় বিশ্ব বাজারে কমলো স্বর্ণের দাম