ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শেষ উইকেটে রুদ্ধশ্বাস জয়, সেমিফাইনালে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

শেষ মুহূর্ত পর্যন্ত ছিল জয়ের অনিশ্চয়তা। কখনো এগিয়ে বাংলাদেশ, কখনো ম্যাচের নিয়ন্ত্রণ আফগানিস্তানের হাতে। তবে শেষ পর্যন্ত ১ উইকেটের নাটকীয় জয় তুলে নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল।

শনিবার (২১ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে হারাতে শেষ উইকেট পর্যন্ত লড়তে হয়েছে বাংলাদেশকে। শেষ ব্যাটসম্যান হিসেবে ইকবাল হোসেন ইমনের একটি করে চার ও ছক্কায় রুদ্ধশ্বাস জয় পায় দলটি।

টস জিতে বাংলাদেশ ‘এ’ দলের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয় আফগানিস্তান ‘এ’ দল। দলের পক্ষে অধিনায়ক ইব্রাহিম খলিল সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন। ৯৪ বলের ইনিংসে দুটি চার মারেন তিনি। এ ছাড়া ইমরান মির ও দারউইস রাসুলি করেন ১৯ রান করে।

আরও পড়ুন  আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশ

বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে বড় সংগ্রহ গড়তে দেননি। রিপন মন্ডল ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ইকবাল হোসেন, রুবেল ও সাইফ হাসান পান ২টি করে উইকেট।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলেই কোনো রান না করে ফেরেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন ৫০ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দেন। তবে ২৭ বলে ৩৩ রান করে ইমন ফিরলে আবার চাপে পড়ে বাংলাদেশ।

এরপর একে একে সাজঘরে ফেরেন ইয়াসির (২০), শাহাদাত (২৫) ও ইরফান শুক্কুর (১)। একপর্যায়ে ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। পরে সাব্বির রহমান ও সাইফউদ্দিনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। দুজনই ২৮ রান করে করেন। তবে তাঁদের বিদায়ের পর আবার ম্যাচে ফেরে আফগানিস্তান।

শেষ পর্যন্ত বাংলাদেশের জয় কঠিন করে তোলে আফগান বোলারদের আঁটসাঁট বোলিং। তবে শেষ উইকেটে ইকবাল হোসেনের একটি চার ও একটি ছক্কায় বদলে যায় ম্যাচের চিত্র। ২৫ বল হাতে রেখেই ১ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ ‘এ’ দল।

এই জয়ে ‘এ’ গ্রুপে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে দুই জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কাও। আগামী ২৩ নভেম্বর গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ হবে দুই দলের লড়াইয়ে।

নিউজটি শেয়ার করুন

শেষ উইকেটে রুদ্ধশ্বাস জয়, সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ১২:১৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শেষ মুহূর্ত পর্যন্ত ছিল জয়ের অনিশ্চয়তা। কখনো এগিয়ে বাংলাদেশ, কখনো ম্যাচের নিয়ন্ত্রণ আফগানিস্তানের হাতে। তবে শেষ পর্যন্ত ১ উইকেটের নাটকীয় জয় তুলে নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল।

শনিবার (২১ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে হারাতে শেষ উইকেট পর্যন্ত লড়তে হয়েছে বাংলাদেশকে। শেষ ব্যাটসম্যান হিসেবে ইকবাল হোসেন ইমনের একটি করে চার ও ছক্কায় রুদ্ধশ্বাস জয় পায় দলটি।

টস জিতে বাংলাদেশ ‘এ’ দলের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয় আফগানিস্তান ‘এ’ দল। দলের পক্ষে অধিনায়ক ইব্রাহিম খলিল সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন। ৯৪ বলের ইনিংসে দুটি চার মারেন তিনি। এ ছাড়া ইমরান মির ও দারউইস রাসুলি করেন ১৯ রান করে।

আরও পড়ুন  বাংলাদেশের সামনে দারুণ সুযোগ: বিশ্বকাপ নিশ্চিত করার লড়াই