ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ. লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 46

ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে, সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে…সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে।’

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর গণতান্ত্রিক ভোটের মাধ্যমে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর ভাষ্য, এই বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না; জনগণ, দেশের স্বাধীনতা ও লাল-সবুজের পতাকার পক্ষে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সবকিছু করা হবে।

আরও পড়ুন  বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের দিনের অভিজ্ঞতা তুলে ধরে মীর শাহে আলম বলেন, পতিত, পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের দু-এক জায়গায় পেট্রোল বোমা ছুড়ে এবং দু-একটি থানা পুড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, এসব করে কোনো লাভ হবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল। তাঁর ভাষ্য, আগের সরকারের মতো গুম, হত্যা বা গুলি চালিয়ে কিছু নির্মূল করতে চায় না এই সরকার। এ কারণে যা কিছু ঘটেছে, তা ধৈর্য সহকারে মোকাবিলা করা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘একটি জেলার মানুষ যদি মনে করে, তাদের ওখানে থানার প্রয়োজন নাই। সরকার ওখানে থানা রাখবে না। একটি জেলার মানুষ যদি মনে করে সরকারি অফিস আদালত এবং উন্নয়ন ওই জেলায় প্রয়োজন নাই, বর্তমান সরকার সেখানে সেটা করবে না। এটা জনগণের ওপর নির্ভর করবে যে জনগণ কী চাচ্ছে।’

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের জনগণের কাছে প্রমাণিত হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তাঁর অভিযোগ, দলটি গাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন জায়গায় বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। নিজেদের ঘাঁটি মনে করা জেলাগুলো থেকে একই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিকভাবেও সন্ত্রাসী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে দাবি করেন তিনি।

মীর শাহে আলম বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছে, তা সঠিক ও যৌক্তিক ছিল; আজ জাতির সামনে সেটি প্রমাণিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ. লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

আপডেট সময় ০৪:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে, সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে…সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে।’

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর গণতান্ত্রিক ভোটের মাধ্যমে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর ভাষ্য, এই বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না; জনগণ, দেশের স্বাধীনতা ও লাল-সবুজের পতাকার পক্ষে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সবকিছু করা হবে।

আরও পড়ুন  বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতিকর: পানিসম্পদ মন্ত্রী