ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এক হাজার ২৭০ শিশুর শরীরে। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুইজন, সিলেট বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ৩৪১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৬ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৮৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ৫৯৩।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আরও ৮৫ শিশু। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৬৬।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে দুই লাখ ১৮ হাজার ৯১০ শিশু।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এক হাজার ২৭০ শিশুর শরীরে। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুইজন, সিলেট বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ৩৪১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৬ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি ও লেগুনার সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু