ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ম্যানইউতে পচেত্তিনোর অনুশীলনের ড্রোন ভিডিও ফাঁস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন কোচ মরিসিও পচেত্তিনোর প্রথম অনুশীলনের ভিডিও ড্রোনে ধারণ করে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ক্লাবের অনুশীলন কমপ্লেক্সের ওপর দিয়ে ড্রোন উড়িয়ে খেলোয়াড়দের অনুশীলনের দৃশ্য ধারণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে সেই ভিডিও ইউটিউবের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।

ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে রেলিগেশন জোন থেকে টেনে তোলার দায়িত্ব নিয়ে ক্লাবটিতে যোগ দিয়েছেন পচেত্তিনো। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের সাবেক এই কোচ চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগের দলটির দায়িত্ব গ্রহণ করেন। বৃহস্পতিবার প্রথমবারের মতো খেলোয়াড়দের অনুশীলন করান তিনি।

একজন সমর্থকের দাবি, তিনি ক্লাবের অনুশীলন কমপ্লেক্সের ওপর দিয়ে ড্রোন উড়িয়ে অনুশীলনের দৃশ্য ধারণ করেছেন। পাখির চোখে ধারণ করা ওই ফুটেজে খেলোয়াড়দের বিভিন্ন অনুশীলন ড্রিলে অংশ নিতে দেখা যায়।

আরও পড়ুন  ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

পরবর্তী সময়ে ‘সিসি ওভারভিউ’ নামের একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড করা হয়।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স তাৎক্ষণিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে ড্রোন পরিচালনাকারী ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন, সব ধরনের নিয়মকানুন মেনেই ড্রোনটি ওড়ানো হয়েছে। এ জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও বিমাও ছিল বলে দাবি করেছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের হয়ে শেষ ম্যাচ খেলার পরপরই মঙ্গলবার রাতে উড়োজাহাজে সিনসিনাটি ছাড়েন পচেত্তিনো। নতুন ক্লাবের দায়িত্ব নেওয়ার পর তাঁর সামনে এখন বড় পরীক্ষা। আগামী রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই পরীক্ষায় নামতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ।

নিউজটি শেয়ার করুন

ম্যানইউতে পচেত্তিনোর অনুশীলনের ড্রোন ভিডিও ফাঁস

আপডেট সময় ০২:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন কোচ মরিসিও পচেত্তিনোর প্রথম অনুশীলনের ভিডিও ড্রোনে ধারণ করে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ক্লাবের অনুশীলন কমপ্লেক্সের ওপর দিয়ে ড্রোন উড়িয়ে খেলোয়াড়দের অনুশীলনের দৃশ্য ধারণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে সেই ভিডিও ইউটিউবের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।

ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে রেলিগেশন জোন থেকে টেনে তোলার দায়িত্ব নিয়ে ক্লাবটিতে যোগ দিয়েছেন পচেত্তিনো। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের সাবেক এই কোচ চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগের দলটির দায়িত্ব গ্রহণ করেন। বৃহস্পতিবার প্রথমবারের মতো খেলোয়াড়দের অনুশীলন করান তিনি।

একজন সমর্থকের দাবি, তিনি ক্লাবের অনুশীলন কমপ্লেক্সের ওপর দিয়ে ড্রোন উড়িয়ে অনুশীলনের দৃশ্য ধারণ করেছেন। পাখির চোখে ধারণ করা ওই ফুটেজে খেলোয়াড়দের বিভিন্ন অনুশীলন ড্রিলে অংশ নিতে দেখা যায়।

আরও পড়ুন  দুবাইয়ে ইউক্রেইনীয় ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের