ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, দগ্ধ ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 35

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকার একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আগুন লাগার পরপরই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে ভর্তি হওয়া পাঁচজনের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন— মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) এবং নাদিরা (৩০)।

রোগীদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ডা. সুলতান মাহমুদ শিকদার উল্লেখ করেন, জরুরি বিভাগে আনার পরপরই সবার প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে আহত প্রত্যেকের অক্সিজেন স্যাচুরেশন স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন  গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

নিউজটি শেয়ার করুন

মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, দগ্ধ ৫

আপডেট সময় ০৩:২৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর এলাকার একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আগুন লাগার পরপরই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে ভর্তি হওয়া পাঁচজনের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন— মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) এবং নাদিরা (৩০)।

রোগীদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ডা. সুলতান মাহমুদ শিকদার উল্লেখ করেন, জরুরি বিভাগে আনার পরপরই সবার প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে আহত প্রত্যেকের অক্সিজেন স্যাচুরেশন স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন  মিরপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন