ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি : সংগৃহীত

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যাওয়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করে একটি গোয়েন্দা সংস্থা।

মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে ওই পদ থেকে অপসারণ করে।

আরও পড়ুন  বান্দরবানে শ্বশুরবাড়ির লোকজনের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ৫

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা যায়। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজে অংশ নিতে গেলে তাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

ওই দিন খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে মসজিদে উপস্থিত মুসল্লিদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় মসজিদের দরজা ও জানালারও ক্ষতি হয়।

এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররমের খতিবের পদ থেকে অপসারণের কথা জানায়।

নিউজটি শেয়ার করুন

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

আপডেট সময় ১১:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যাওয়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করে একটি গোয়েন্দা সংস্থা।

মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে ওই পদ থেকে অপসারণ করে।

আরও পড়ুন  ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়েছে