ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 37

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজা পরিবর্তন হবে, সে সিদ্ধান্ত জানা যাবে আজ। আলোচিত এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করবেন হাইকোর্ট। রায়ের অপেক্ষায় রয়েছেন নিহত শিশুটির স্বজনেরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় ঘোষণা করা হবে।

এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণের বিষয়টিকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আরও পড়ুন  মৌলভীবাজারে বাগানের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যার চেষ্টা

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। পরে ফ্ল্যাটের শৌচাগারের জানালার গ্রিল কেটে তিনি পালিয়ে যান। ওই বাসা থেকেই তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলার বিচার শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

হাইকোর্টে শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্যপ্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি দেয়।

শুনানি শেষে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আসামি স্বেচ্ছায় দেওয়া জবানবন্দিতে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যার বিবরণ দিয়েছেন। হত্যার পর শিশুটির মরদেহ খণ্ডবিখণ্ড করা এবং জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর স্ত্রীও সহযোগিতা করেছেন বলে রাষ্ট্রপক্ষের অভিযোগ।

সোহেল রানা ও তাঁর স্ত্রীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল থাকবে কি না, জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি আদালতের বিষয়। রায়ের আগে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আইনি সুযোগ নিশ্চিত করে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

নিউজটি শেয়ার করুন

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আপডেট সময় ০৯:১৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজা পরিবর্তন হবে, সে সিদ্ধান্ত জানা যাবে আজ। আলোচিত এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করবেন হাইকোর্ট। রায়ের অপেক্ষায় রয়েছেন নিহত শিশুটির স্বজনেরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় ঘোষণা করা হবে।

এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণের বিষয়টিকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আরও পড়ুন  ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর