ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসির বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 62

ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন, পার্সোনালাইজেশন ও বিতরণ কার্যক্রমের অগ্রগতি এবং এ-সংক্রান্ত সমস্যাগুলো নিয়েও সভায় আলোচনা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা শুরু হয়।

সভায় চার নির্বাচন কমিশনার ছাড়াও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এতে পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিস্তারিত প্রস্তুতি পর্যালোচনা করার কথা রয়েছে।

আরও পড়ুন  এক গ্রাম থেকেই সংসদ সদস্য হলেন তিনজন

প্রতিটি ধাপে কতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদরের অধীন ইউনিয়ন পরিষদ এবং যেসব এলাকায় নির্বাচিত পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রথম দিকের ধাপগুলোতে রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এ ছাড়া আইডিইএ প্রকল্পের অধীনে প্রতিষ্ঠিত পার্সোনালাইজেশন সেন্টারের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উৎপাদন, পার্সোনালাইজেশন ও বিতরণের গতি বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এ কার্যক্রমে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের বিষয়টিও সভার আলোচ্যসূচিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসির বৈঠক

আপডেট সময় ০১:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন, পার্সোনালাইজেশন ও বিতরণ কার্যক্রমের অগ্রগতি এবং এ-সংক্রান্ত সমস্যাগুলো নিয়েও সভায় আলোচনা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা শুরু হয়।

সভায় চার নির্বাচন কমিশনার ছাড়াও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এতে পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিস্তারিত প্রস্তুতি পর্যালোচনা করার কথা রয়েছে।

আরও পড়ুন  সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক