ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ বাড়ানোর আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষার ফলাফল আগামী ২৩ নভেম্বর ঘোষণা করা হবে। এই রিভিউয়ে যাদের ফলাফল ভালো আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় তাদের অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আরও পড়ুন  পাঠ্যক্রমে ৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অপচয় রোধ করতে সেশনজট কমানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সরকার শিক্ষা খাতের অগ্রগতিতে বড় অংকের বিনিয়োগ করছে এবং ধাপে ধাপে তা আরও বাড়ানো হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও নতুন উদ্ভাবনী খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, পাশাপাশি গবেষকদের যথাযথ মূল্যায়ন ও কাজে লাগানোর তাগিদ দেন তিনি।

এ সময় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরিবেশবান্ধব সম্পদ পাটের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে তিনি জানান, পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে এবং নতুন পণ্য তৈরিতে গবেষকদের আরও নিবিড়ভাবে গবেষণা পরিচালনা করতে হবে।

বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. ইমরান কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফাসানি।

নিউজটি শেয়ার করুন

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ বাড়ানোর আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আসন্ন এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষার ফলাফল আগামী ২৩ নভেম্বর ঘোষণা করা হবে। এই রিভিউয়ে যাদের ফলাফল ভালো আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় তাদের অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আরও পড়ুন  পাসযোগ্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী