চার ঘণ্টা স্থগিত থাকার পর যুক্তরাষ্ট্রে পুনরায় বিমান চলাচল শুরু
- আপডেট সময় ০৯:৫৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 23
যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল চার ঘণ্টা স্থগিত থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের অভ্যন্তরীণ যোগাযোগে বড় ধরনের সমস্যা দেখা দেওয়ায় এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি ফ্লাইট চালুর এই তথ্য নিশ্চিত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শন ডাফি জানান, প্রায় চার ঘণ্টার বিরতির পর মার্কিন আকাশসীমায় আবার বিমান চলাচল শুরু হয়েছে। মূলত পুরোনো হার্ডওয়্যারের ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি।
এর আগে এই ঘটনার পেছনে কোনো সাইবার আক্রমণ বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ত্রুটি আছে কি না, সে গুঞ্জন উড়িয়ে দেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি স্পষ্ট করেন যে, এটি কোনো সাইবার হামলা ছিল না এবং মাইক্রোসফটের কোনো প্রযুক্তিগত সমস্যার কারণেও ফ্লাইটগুলো বন্ধ হয়নি।




















