ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জলবায়ু ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) এ অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়ন, প্রাকৃতিক প্রতিবেশ পুনরুদ্ধার এবং ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়া এক্সপো সেন্টারে জলবায়ু সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় সম্মেলন কেন্দ্রে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা আসে। জলবায়ু সম্মেলনে এ ধরনের ঘোষণা এবারই প্রথম। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড থেকে অনুদান পাওয়াকে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  জলবায়ু ও এলডিসি উত্তরণে ইউএনডিপির বাড়তি সহযোগিতা চাইল বাংলাদেশ

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন কার্যক্রমের জন্য ঋণ ও অনুদান—দুই ধরনের অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছেন। ব্যবসা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় ব্যাংকঋণের প্রয়োজন রয়েছে। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) সঙ্গে সহজ শর্তে ঋণ পাওয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু ঋণ তুলনামূলক সহজ শর্তে ও কম সুদে পাওয়া যায়। এ ধরনের অর্থায়ন নিশ্চিত করা গেলে চলমান প্রকল্পগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুদান ও ঋণের পার্থক্য তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রতি হাজার টাকার বিপরীতে ১০০ টাকা অনুদান দেওয়ার প্রয়োজন হয়। তবে বাংলাদেশ যে অনুদান পাচ্ছে, সেটিই দেশের প্রত্যাশিত প্রাপ্তি। এটি কোনো দাতব্য সহায়তা নয়, বরং জলবায়ু পরিবর্তনের ক্ষতির জন্য সংশ্লিষ্ট দেশগুলোর দায়িত্ব। পাশাপাশি সহজ শর্তে জলবায়ু ঋণ পাওয়ার প্রচেষ্টাও অব্যাহত রাখতে হবে।

প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণেই এ অনুদানের অর্থ ব্যয় করা হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণে অর্থ ব্যবহার করা হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রথমবারের মতো পরিবেশ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবারের জলবায়ু সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মেলনে অংশ নেওয়ার আগে এ বিষয়ে একাধিক বৈঠক ও আলোচনা হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হয়েছে।

তিনি বলেন, এবারের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের বক্তব্য অভিন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল। সরকারি-বেসরকারি পর্যায়সহ যেখান থেকেই বক্তব্য দেওয়া হোক না কেন, তাতে যেন একই অবস্থান প্রতিফলিত হয়, সে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সম্মেলন থেকে সর্বোচ্চ সুফল নিয়ে আসার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

শামা ওবায়েদ বলেন, এবারের সম্মেলনে অনেক দেশ অংশ নেয়নি। তবে বাংলাদেশ উপস্থিত ছিল। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। এ কারণে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু বিষয়ে নেতৃত্বের জায়গায় রয়েছে দেশটি।

বাংলাদেশের পাটশিল্পের সম্ভাবনা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাট দেশের গর্ব ও ঐতিহ্যের অংশ। পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটকে বিশ্ববাজারে তুলে ধরতে চায় বাংলাদেশ। একই সঙ্গে বাণিজ্যিকভাবে পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ রয়েছে। এসব পণ্য আন্তর্জাতিক বাজারে প্রচলিত প্লাস্টিক পণ্যের বিকল্প হতে পারে।

তুরস্ক সফরে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের কথাও জানান তিনি। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। এ ছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী জোবায়দা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রীর বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশের পাট নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রী। বিষয়টিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া বাংলাদেশের নারীরা বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলা করে কীভাবে এগিয়ে যাচ্ছেন এবং এসব সমস্যার সমাধানে কী ধরনের উদ্যোগ নিচ্ছেন, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে কাজ করতে তুরস্কের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে দেশটি। পাশাপাশি জিরো ওয়েস্ট উদ্যোগ বাস্তবায়নেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ জানিয়েছে তুরস্ক।

নিউজটি শেয়ার করুন

জলবায়ু ক্ষতি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ১২:২৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) এ অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়ন, প্রাকৃতিক প্রতিবেশ পুনরুদ্ধার এবং ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়া এক্সপো সেন্টারে জলবায়ু সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় সম্মেলন কেন্দ্রে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা আসে। জলবায়ু সম্মেলনে এ ধরনের ঘোষণা এবারই প্রথম। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড থেকে অনুদান পাওয়াকে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  জলবায়ু পরিবর্তনে যারা ঝুঁকির মধ্যে আছেন তাদের জয়