ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মালয়েশিয়া যেতে ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নিলে ব্যবস্থা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 47

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি অভিবাসন ব্যয় আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় যেতে সরকারিভাবে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে কোনো কোনো পক্ষের ভাষ্য অনুযায়ী, এই ব্যয় দুই থেকে তিন লাখ টাকার মধ্যে। এটি সরকারের নির্ধারিত খরচ নয়।

আরও পড়ুন  মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে গুদামে বন্দি: টেকনাফে নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

তিনি বলেন, “আমাদের সরকারিভাবে যেটা, সেটা ১ লাখ ৫৪ হাজার টাকা। সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা এর মধ্যে। এটা তাদের ভাষ্য। এটা আমাদের সরকার নির্ধারিত না। কিন্তু তারা যেটা বলছে, তারা যদি সেটাতে থাকত তাহলে আমাদের এত মানুষ সাফারার হতো না।”

মন্ত্রী আরও জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহের মধ্যেই মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ।

এদিকে সরকারি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। শূন্য অভিবাসন ব্যয়ে এসব কর্মী মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাবেন।

এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

সরকারি উদ্যোগের আওতায় কর্মী পাঠানোর পাশাপাশি অভিবাসন ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে মন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়া যেতে ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নিলে ব্যবস্থা

আপডেট সময় ০৩:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি অভিবাসন ব্যয় আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় যেতে সরকারিভাবে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে কোনো কোনো পক্ষের ভাষ্য অনুযায়ী, এই ব্যয় দুই থেকে তিন লাখ টাকার মধ্যে। এটি সরকারের নির্ধারিত খরচ নয়।

আরও পড়ুন  মালয়েশিয়ায় উগ্রপন্থি সংগঠনের অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার: পররাষ্ট্র মন্ত্রণালয়