ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০ ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে চাপ বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ শুধু প্রথম শ্রেণিতেই লটারি, বাকি সব শ্রেণিতে এবার লিখিত পরীক্ষা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা চাইলেন রাষ্ট্রপতি জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছালেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, একদিনে হাসপাতালে ১,৭৫৩ রোগী

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরে মারা গেছেন ১৭৪ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯০০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৮০ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ২২৬ জন, বরিশালে ২৪৯ জন, রাজশাহীতে ১৯৮ জন, ময়মনসিংহে ৮৫ জন, রংপুরে ১০৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০

আপডেট সময় ০৭:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, আক্রান্ত হয়ে হাসপাতালে ১,৪৯২