ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছেন কেলি ই. কারি সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সংসদে নতুন বিল উত্থাপন শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় ২২ যানে অগ্নিসংযোগ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইউক্রেন বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর দেশে অস্থিতিশীলতার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক ইরানে আইআরজিসির নতুন ক্ষেপণাস্ত্র সিটি উদ্বোধন হাসিনার পাসপোর্ট-এনআইডি প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে দেখিয়ে দিল ভারত

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 30

ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়। প্রায় ৩০ মিনিট পর রাত পৌনে ৮টায় বৈঠক শেষ হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন  তুরস্কের নির্বাচনী লড়াইয়ে ধাক্কা, এরদোয়ানের পথ সুগম!

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আন্তালিয়ার এক্সপো সেন্টারে রোববার স্থানীয় সময় বেলা ১১টায় সম্মেলন শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন।

কপ-৩১-এ অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

আপডেট সময় ১১:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়। প্রায় ৩০ মিনিট পর রাত পৌনে ৮টায় বৈঠক শেষ হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন  ন্যাটো সম্মেলনে ট্রাম্প-এরদোয়ান সাক্ষাৎ: সংকট ও বাণিজ্য নিয়ে আলোচনা