ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ন্যাটো সম্মেলনে ট্রাম্প-এরদোয়ান সাক্ষাৎ: সংকট ও বাণিজ্য নিয়ে আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 548

ছবি সংগৃহীত

হেগে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) এই বৈঠকে আঞ্চলিক সংকট, বৈশ্বিক নিরাপত্তা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।

তুরস্কের যোগাযোগ অধিদফতরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি ইসরাইল-ইরান যুদ্ধবিরতিতে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি গাজা পরিস্থিতির দ্রুত সমাধান এবং ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন  ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে কিশোরের হাতে মা-বাবার মর্মান্তিক মৃত্যু

বৈঠকে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার প্রসার নিয়েও আলোচনা হয়। প্রেসিডেন্ট এরদোয়ান জ্বালানি, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “এই সম্পর্কের উন্নয়ন ১০০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।”

আলোচনায় ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। এরদোয়ান ও ট্রাম্প উভয়েই জোটের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে নিজেদের ভূমিকাকে জোরালো করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা ও সামরিক প্রস্তুতি বাড়াতে সমন্বিত সহযোগিতা অপরিহার্য।

বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও তুরস্ক দুই দেশের নেতৃত্বের এই ঘনিষ্ঠ সংলাপ ভবিষ্যতের ভূরাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

ন্যাটো সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে অনুষ্ঠিত এই আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে নতুন কৌতূহল ও প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

ন্যাটো সম্মেলনে ট্রাম্প-এরদোয়ান সাক্ষাৎ: সংকট ও বাণিজ্য নিয়ে আলোচনা

আপডেট সময় ১১:৪২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

হেগে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) এই বৈঠকে আঞ্চলিক সংকট, বৈশ্বিক নিরাপত্তা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।

তুরস্কের যোগাযোগ অধিদফতরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি ইসরাইল-ইরান যুদ্ধবিরতিতে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে তিনি গাজা পরিস্থিতির দ্রুত সমাধান এবং ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন  পুতিন-ট্রাম্প বৈঠকে কি ‘ইউক্রেন কৃত্রিম রাষ্ট্র’ প্রমাণে ঐতিহাসিক নথি প্রস্তুত?