শিরোনাম :
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 33
চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা আগুন লাগার খবর দেন। খবর পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।





















