শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৭:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 25
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন, খুলনায় ২২০ জন, ময়মনসিংহে ৭৩ জন, রাজশাহীতে ২২৯ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২০ জন আক্রান্ত হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন।























