ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

পরীক্ষা চলাকালে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে পৌঁছে দিল ছাত্রদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 66

ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা চলাকালে ঝালকাঠি সরকারি কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থী আঁখি মণ্ডল ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী।

আরও পড়ুন  ৪৮ ঘণ্টার আলটিমেটাম, না হলে পলিটেকনিক শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচি

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে আঁখি মণ্ডল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। পরে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়।

হাদিসুর রহমান বলেন, একজন পরীক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়ার পর দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। এরপর তাকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস ব্যাপারী বলেন, পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান। তাদের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। তিনি জানান, কলেজের পক্ষ থেকেও শিক্ষার্থীর খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

পরীক্ষা চলাকালে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে পৌঁছে দিল ছাত্রদল

আপডেট সময় ০৪:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা চলাকালে ঝালকাঠি সরকারি কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থী আঁখি মণ্ডল ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী।

আরও পড়ুন  ইবিতে ইকসু গঠন নিয়ে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত