ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কপ-৩১ শুরুর দিনেই সুখবর ঘোষণা এরদোগানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরুর প্রথম দিনেই দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন দুটি তেলক্ষেত্র আবিষ্কার ও সেখান থেকে খনিজ তেল উত্তোলনের কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিশ্চিত করেন, গাবার তেলক্ষেত্রে নতুন কূপ চালুর মাধ্যমে দেশটির তেল উৎপাদন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বাড়বে।

সম্মেলনে ভাষণ ও গুরুত্বপূর্ণ আলোচনার আগেই এরদোগান এ বার্তা দেন।

এরদোগান জানান, ২০২৭ সালের শেষ নাগাদ নতুন তেলক্ষেত্রগুলো থেকে প্রতিদিন এক লাখ ব্যারেলেরও বেশি খনিজ তেল উত্তোলন সম্ভব হবে। সিরিয়া ও ইরাক সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এই ক্ষেত্র থেকে বছরে প্রায় ৪৪০ কোটি ডলারের সমপরিমাণ অর্থনৈতিক সুবিধা পাওয়ার আশা করা হচ্ছে।

আরও পড়ুন  গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হতে যাচ্ছে: স্টিভ উইটকফের ঘোষণা

জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতেই তুরস্ক উত্তোলন প্রক্রিয়া ত্বরান্বিত করছে। বর্তমানে দেশটির প্রয়োজনীয় তেলের প্রায় ৯০ শতাংশ বিদেশ থেকে কিনতে হয়।

প্রায় ১৯০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়টি আলোচনায় রয়েছে। এর মধ্যেই তেল উত্তোলনের ঘোষণা আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জলবায়ু কর্মী ও পরিবেশবাদী সংগঠনগুলো।

আন্তর্জাতিক পরিবেশ সংস্থা ‘উর্জেভাল্ড’ আয়োজক দেশের প্রধান হিসেবে সম্মেলন চলাকালে নতুন তেল উৎপাদনের এই ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে অভিহিত করেছে।

তবে এরদোগান সরকারের দাবি, অভ্যন্তরীণ খনিজ সম্পদ উত্তোলনের পাশাপাশি তারা ২০৪০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমিয়ে আনতে সবুজ শক্তিতে বড় ধরনের বিনিয়োগ বাস্তবায়নের কাজ করছে।

সূত্র: ইয়েনী সাফাক

নিউজটি শেয়ার করুন

কপ-৩১ শুরুর দিনেই সুখবর ঘোষণা এরদোগানের

আপডেট সময় ০৬:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরুর প্রথম দিনেই দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন দুটি তেলক্ষেত্র আবিষ্কার ও সেখান থেকে খনিজ তেল উত্তোলনের কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিশ্চিত করেন, গাবার তেলক্ষেত্রে নতুন কূপ চালুর মাধ্যমে দেশটির তেল উৎপাদন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বাড়বে।

সম্মেলনে ভাষণ ও গুরুত্বপূর্ণ আলোচনার আগেই এরদোগান এ বার্তা দেন।

এরদোগান জানান, ২০২৭ সালের শেষ নাগাদ নতুন তেলক্ষেত্রগুলো থেকে প্রতিদিন এক লাখ ব্যারেলেরও বেশি খনিজ তেল উত্তোলন সম্ভব হবে। সিরিয়া ও ইরাক সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এই ক্ষেত্র থেকে বছরে প্রায় ৪৪০ কোটি ডলারের সমপরিমাণ অর্থনৈতিক সুবিধা পাওয়ার আশা করা হচ্ছে।

আরও পড়ুন  ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট; সংসদ অধিবেশনে ধর্মমন্ত্রীর ঘোষণা