ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খুলনায় ট্রেনের বগিতে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

খুলনায় ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে ট্রেনটি ওয়াশফিল্ডে নেওয়ার পথে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বগিটির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি রাতে খুলনা স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে এস-৫২২৫ নম্বর বগিতে আগুন লাগে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন  গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওয়াশফিল্ডে নেওয়ার পথে ট্রেনের ওই বগিতে আগুনের সূত্রপাত হয়। পরে সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে বগিটির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

খুলনায় ট্রেনের বগিতে আগুন

আপডেট সময় ০৩:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খুলনায় ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে ট্রেনটি ওয়াশফিল্ডে নেওয়ার পথে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বগিটির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি রাতে খুলনা স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে এস-৫২২৫ নম্বর বগিতে আগুন লাগে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন  চকবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস