ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসারয় আগুন, আইসিইউতে ৪ শিক্ষার্থী দগ্ধ ৬৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 39

ছবি: খবরের কথা

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তাঁদের একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কারও শরীরে পোড়ার কোনো চিহ্ন নেই। সবারই শ্বাসনালিতে সমস্যা দেখা দিয়েছে। ধোঁয়ার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন নয়। কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে।

আরও পড়ুন  কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে।

মাদ্রাসাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ফতুল্লায় মাদ্রাসারয় আগুন, আইসিইউতে ৪ শিক্ষার্থী দগ্ধ ৬৩

আপডেট সময় ০১:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তাঁদের একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কারও শরীরে পোড়ার কোনো চিহ্ন নেই। সবারই শ্বাসনালিতে সমস্যা দেখা দিয়েছে। ধোঁয়ার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন নয়। কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে।

আরও পড়ুন  রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন-ধোঁয়া