ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কক্সবাজারের কলাতলীতে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন  বাগেরহাটে শিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব হোটেল ও আশপাশের বসতিতে অবস্থানরত পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে সরে সড়কে অবস্থান নেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের কলাতলীতে আগুন

আপডেট সময় ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন  গ্রিন লাইফ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস