ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

রাজধানীর ভাটারায় স্কুল বাসে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় একটি স্কুল বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাটারা থানার কর্তব্যরত কর্মকর্তা দেবাশীষ রায়। তিনি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা এবং কীভাবে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন  খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই

এদিকে গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায় গত শনিবারও নগরীর একাধিক স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত কয়েক দিনে রাজধানীতে অন্তত আটটি বাসে আগুন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জনমনে আতঙ্ক ছড়ানো এবং নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে বলে তারা মনে করছে।

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংস্থাটির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর ভাটারায় স্কুল বাসে আগুন

আপডেট সময় ০৭:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় একটি স্কুল বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাটারা থানার কর্তব্যরত কর্মকর্তা দেবাশীষ রায়। তিনি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা এবং কীভাবে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন  সৌদি আগুনে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে