ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে তারা বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  পদোন্নতির দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি, ১১ মার্চ থেকে পূর্ণ অবরোধের হুমকি

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। পরে ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় ৪ জুন।

এ সিদ্ধান্তের পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এর মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নের অন্তর্ভুক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের একটি প্রস্তাব সামনে আসে।

স্থানীয়দের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দাবি, বিষয়টি যাচাইয়ের জন্য সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এদিকে ওসি খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ দায়িত্ব পালন করছে।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় ০৯:৩০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে তারা বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ পোশাক শ্রমিকদের