ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ পোশাক শ্রমিকদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হওয়ার পর তাঁরা সংযোগ সড়কটি অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা প্রথমে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

নাম প্রকাশ না করার শর্তে শ্রমিক সংগঠনের এক নেতা বলেন, শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে অংশ নিয়েছেন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেছেন।

আরও পড়ুন  অবরোধ তুলে নিয়েছেন বিদেশ গমনেচ্ছুরা

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সড়ক অবরোধের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ পোশাক শ্রমিকদের

আপডেট সময় ০৩:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬