ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত, আহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ইউনুস রাশিদ নিঝুম (২২) নামের এক কলেজছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং তার সঙ্গী ফারহান (১৯) মারাত্মক আহত হয়েছেন।

গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে সেতুর মদনগঞ্জমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দর উপজেলার নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে এবং তিনি অনার্সপড়ুয়া শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন  টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিঝুম উচ্চশিক্ষার জন্য আগামী ফেব্রুয়ারি মাসে জাপান যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। এর অংশ হিসেবে তিনি জাপানি ভাষাও শিখেছিলেন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা তাঁর সব স্বপ্ন কেড়ে নিল।

এ বিষয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, শুক্রবার রাতে মদনগঞ্জমুখী লেনে একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক নিঝুম প্রাণ হারান এবং তার বন্ধু ফারহান আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পাশাপাশি, আহত ফারহানকে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত, আহত ১

আপডেট সময় ১০:৪৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬