ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি ‘থিওডোর রুজভেল্ট’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। দক্ষিণ চীন সাগরে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের দক্ষিণে বুধবার রণতরিটির অবস্থান শনাক্ত করা হয়েছে। চারটি মার্কিন নৌযানের সঙ্গে এগিয়ে চলা এই বহরটি মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বলে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট চারটি নৌযান নিয়ে দক্ষিণ চীন সাগর অতিক্রম করছে। বহরটির চলাচলের গতিপথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে এগিয়ে যাচ্ছে।

গত ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করে বিমানবাহী রণতরিটি। এরপর জাপানের ইয়োকোসুকায় অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে অবস্থান করে। সেখানে সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হয় এটি।

আরও পড়ুন  আবারও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ি

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার থেকে কয়েক দিন সিঙ্গাপুরে অবস্থান করবে রণতরিটি। এরপর মধ্যপ্রাচ্যের উদ্দেশে আবারও যাত্রা শুরু করবে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় পৌঁছাতে রণতরিটির নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত লাগতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং নৌবহরের গতিবিধি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ইউএসএস থিওডোর রুজভেল্টকে ওই অঞ্চলে পাঠানোর সুনির্দিষ্ট কারণ কিংবা সেখানে পৌঁছানোর পর কী ধরনের দায়িত্ব পালন করবে, সে বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি ‘থিওডোর রুজভেল্ট’

আপডেট সময় ০৯:০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। দক্ষিণ চীন সাগরে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের দক্ষিণে বুধবার রণতরিটির অবস্থান শনাক্ত করা হয়েছে। চারটি মার্কিন নৌযানের সঙ্গে এগিয়ে চলা এই বহরটি মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বলে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট চারটি নৌযান নিয়ে দক্ষিণ চীন সাগর অতিক্রম করছে। বহরটির চলাচলের গতিপথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে এগিয়ে যাচ্ছে।

গত ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করে বিমানবাহী রণতরিটি। এরপর জাপানের ইয়োকোসুকায় অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে অবস্থান করে। সেখানে সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হয় এটি।

আরও পড়ুন  মার্কিন প্রস্তাব আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: প্রেসিডেন্ট আব্বাস