ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :

ছাদের সৌর প্যানেলের বিদ্যুৎ ১০ টাকা ইউনিটে কিনবে সরকার: জ্বালানিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 10

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদনের বাড়তি ব্যয় মোকাবিলায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে সরকার। আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে বাড়ির ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎও প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনবে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ছাড়া কার্যকর বিকল্প নেই।

আরও পড়ুন  বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার বলে জানান ইকবাল হাসান মাহমুদ। তাঁর মতে, এই লক্ষ্য পূরণ হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি অর্থনীতির অগ্রগতিও অব্যাহত রাখা সম্ভব হবে।

সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে বাড়ির ছাদে প্যানেল স্থাপনের জন্য সবাইকে উৎসাহিত করেন মন্ত্রী। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যক্তিপর্যায় থেকেও উদ্যোগ নিতে হবে। ব্যক্তিগত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় ও ভর্তুকির চাপও কমানো সম্ভব হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ছাদের সৌর প্যানেলের বিদ্যুৎ ১০ টাকা ইউনিটে কিনবে সরকার: জ্বালানিমন্ত্রী

আপডেট সময় ০৯:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদনের বাড়তি ব্যয় মোকাবিলায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে সরকার। আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে বাড়ির ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎও প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনবে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ছাড়া কার্যকর বিকল্প নেই।

আরও পড়ুন  এলপিজি ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রীর