তাসকিনের জোড়া আঘাত, ৩ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ
- আপডেট সময় ১১:৪৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 12
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট তুলে নিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট ওসমানী স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে তাসকিন আহমেদের জোড়া আঘাত ও হাসান মাহমুদের এক উইকেটে চাপে পড়েছে ক্যারিবীয়রা। ১০ ওভার শেষে ৩৬ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করা ব্র্যান্ডন কিংকে এবার বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভেঙে দেন এই পেসার।
এরপর ষষ্ঠ ওভারে ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। ক্রিজে আসা কাভেম হজকে দুর্দান্ত ডেলিভারিতে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। মাত্র ১ রান করেন হজ।
এরপর নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। জশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফিরিয়ে দেন বাংলাদেশের এই পেসার।
তাসকিন ও হাসানের বোলিংয়ে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ৩৬ রান, উইকেট তিনটি।
























