হাম উপসর্গে ৬ জনের মৃত্যু
- আপডেট সময় ০৫:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 29
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৫ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৭ জন।
গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জন।
একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে ওই সময়সীমায় নিশ্চিত হাম রোগে ১০৫ জনের মৃত্যু হয়েছে।






















