ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মহা কুম্ভ মেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, ১০ ভক্তের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 549

ছবি সংগৃহীত

প্রয়াগরাজের মেজা এলাকায় মহা কুম্ভ মেলায় যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভক্ত প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রয়াগরাজ–মির্জাপুর মহাসড়কে একটি বোলেরো গাড়ি এবং একটি বাসের সংঘর্ষে আরো ১৯ জন গুরুতর আহত হন। দুর্ঘটনায় বোলেরো গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মারা যাওয়া ভক্তরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে কুম্ভ মেলায় আসছিলেন, গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে। অপরদিকে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি মধ্যপ্রদেশের রাজগড় থেকে আসছিল।

আরও পড়ুন  দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে প্রায় হাজারে

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আহতদের দ্রুত উদ্ধার এবং চিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

মহা কুম্ভ মেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, ১০ ভক্তের মৃত্যু

আপডেট সময় ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

প্রয়াগরাজের মেজা এলাকায় মহা কুম্ভ মেলায় যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভক্ত প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রয়াগরাজ–মির্জাপুর মহাসড়কে একটি বোলেরো গাড়ি এবং একটি বাসের সংঘর্ষে আরো ১৯ জন গুরুতর আহত হন। দুর্ঘটনায় বোলেরো গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মারা যাওয়া ভক্তরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে কুম্ভ মেলায় আসছিলেন, গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে। অপরদিকে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি মধ্যপ্রদেশের রাজগড় থেকে আসছিল।

আরও পড়ুন  রাশিয়ায় সেতু ধসে ট্রেন দুর্ঘটনা, নিহত ৭, আহত অর্ধশতাধিক