ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
শ্রমিক বিক্ষোভ

সাভারে শ্রমিকদের বিক্ষোভ: বকেয়া বেতন পরিশোধ না করায় সড়ক অবরোধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 469

ছবি সংগৃহীত

সাভারের বিশমাইল-জিরাবো সড়কে ছেইন অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সড়ক অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যা সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে ফেলেছে। 

শ্রমিকরা জানান, মালিকপক্ষ গত মাসের বেতন এখনও পরিশোধ করেনি, যদিও তাদের বেতন মাসের প্রথম সপ্তাহেই দেওয়ার কথা ছিল। এর প্রতিবাদে গত ৯ ফেব্রুয়ারি থেকে তারা আন্দোলন শুরু করেন। রবিবার সকালে কারখানায় গিয়ে তারা বন্ধের নোটিশ দেখতে পান, পরে বাধ্য হয়ে সড়ক অবরোধে নামে তারা।

আরও পড়ুন  পলিথিন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান"

শ্রমিক শাহআলম বলেন, “আমরা বেতন পাইনি, অথচ আমাদের বাসা-ভাড়া এবং দোকানের পেমেন্ট নিয়ে চাপের মধ্যে আছি। মালিকপক্ষ বেতন পরিশোধে নানা অজুহাত দিচ্ছে, কিন্তু আমাদের জীবনযাত্রা থেমে রয়েছে। আমরা অবিলম্বে বেতন পরিশোধ এবং কারখানা খোলার দাবি জানাচ্ছি।”

এদিকে, কারখানার মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর মো. তারেকুল ইসলাম জানান, “পূর্বে শ্রমিকদের বেতন নিয়মিত পরিশোধ করা হয়েছে, তবে বর্তমানে ব্যাংকিং সমস্যা এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি কারণে বেতন পরিশোধে কিছু বিলম্ব হচ্ছে। আমরা শিগগিরই এই সমস্যার সমাধান করতে যাচ্ছি।”

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, “শ্রমিকদের বেতন পরিশোধের ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, তবে মালিক বিদেশে থাকায় যোগাযোগ করা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রমিকরা সড়ক ছাড়বেন না।”

নিউজটি শেয়ার করুন

শ্রমিক বিক্ষোভ

সাভারে শ্রমিকদের বিক্ষোভ: বকেয়া বেতন পরিশোধ না করায় সড়ক অবরোধ

আপডেট সময় ০৩:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

সাভারের বিশমাইল-জিরাবো সড়কে ছেইন অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সড়ক অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যা সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে ফেলেছে। 

শ্রমিকরা জানান, মালিকপক্ষ গত মাসের বেতন এখনও পরিশোধ করেনি, যদিও তাদের বেতন মাসের প্রথম সপ্তাহেই দেওয়ার কথা ছিল। এর প্রতিবাদে গত ৯ ফেব্রুয়ারি থেকে তারা আন্দোলন শুরু করেন। রবিবার সকালে কারখানায় গিয়ে তারা বন্ধের নোটিশ দেখতে পান, পরে বাধ্য হয়ে সড়ক অবরোধে নামে তারা।

আরও পড়ুন  সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা: আইন কী বলে, শাস্তি কি?