ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম :

সংসদে আজ উঠছে মদ ও জুয়া নিষিদ্ধকরণ বিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

মদ ও জুয়া নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) বিল, ২০২৬’ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপন করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠকের কার্যসূচিতে বিলটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

কার্যসূচি অনুযায়ী, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রথমে বিলটি উত্থাপনের অনুমতি প্রার্থনা করবেন। অনুমতি পেলে তিনি বিলটি সংসদে উত্থাপন করবেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় সংসদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে বিতর্ক, বিরোধীদের আপত্তি

কার্যসূচিতে উল্লেখ করা হয়েছে, দেশের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মদ ও জুয়ার কারণে পারিবারিক ও সামাজিক সম্পর্কের অবনতি প্রতিরোধ এবং তরুণ সমাজকে এসবের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে সামাজিক অবক্ষয় রোধের উদ্দেশ্যে বিলটি আনা হচ্ছে।

একই বৈঠকে শাহজাহান চৌধুরী ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপনের জন্যও অনুমতি চাইবেন। অনুমতি মিললে বিলটিও সংসদে উপস্থাপন করা হবে।

এদিনের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

এ ছাড়া কার্যসূচিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ (বিধি-৭১) এবং কয়েকটি বেসরকারি সদস্যের সিদ্ধান্ত প্রস্তাবও রয়েছে। এসব প্রস্তাবের মধ্যে গাইবান্ধায় একটি কারিগরি কলেজ স্থাপন, মৌলভীবাজারের চা শ্রমিকদের সর্বনিম্ন দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, নওগাঁ সদর হাসপাতালে শয্যা সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করা, বগুড়া ও জামালপুর জেলার মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় একটি কারিগরি মিনি স্টেডিয়াম নির্মাণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সংসদে আজ উঠছে মদ ও জুয়া নিষিদ্ধকরণ বিল

আপডেট সময় ১১:৫০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

মদ ও জুয়া নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) বিল, ২০২৬’ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপন করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠকের কার্যসূচিতে বিলটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

কার্যসূচি অনুযায়ী, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রথমে বিলটি উত্থাপনের অনুমতি প্রার্থনা করবেন। অনুমতি পেলে তিনি বিলটি সংসদে উত্থাপন করবেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় সংসদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ