শিরোনাম :
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৯
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:৫৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 24
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশুও রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
























